Header Ads

Header ADS

২ (শেষ দেখা)

                               শেষ দেখা

আমাদের দেখা হয়েছিল শেষ কবে?
মনে কি আছে তবে?
গ্রীষ্মের প্রদাহে সেদিন জ্বলছিল মানুষ
আমরা জ্বলছিলাম আমাদের প্রদাহে।
বোধ হচ্ছিল, এই বুঝি তবে
বেরিয়ে যাবে, শরীর থেকে প্রান।
স্তব্ধ হৃদয় সেদিন শুনছিল না বারন
ছুটে যেতে চাচ্ছিল তোমার কাছে।
বলতেচাচ্ছিল মন,
আজ কেন তবে, ছেড়ে যেতে হবে
সব মায়া ফেলে, কেন এমন হবে?
ভাবনি কি তবে একবার?
ছিল না কি তবে কোন পিছুটান?
শুনতে যদি হৃদয়ের ডাক
চুকে যেত সব অভিমান।

                                          -মাসুম


জন্মসময়: ১৯ জুন ২০২২ইং, রবিবার
রাত ১:২৩মিনিট


No comments

Powered by Blogger.