১৮ (সরলা তুমি কি কোনদিনও আমার হবে না?)
সরলা তুমি কি কোনদিনও আমার হবে না?
পৃথিবীর সকল নিয়ম যদি বদলে যায়
যদি চাঁদ হয়ে যায় সূর্য,সূর্য হয়ে যায় চাঁদ
তবুও কি আমার হবে না তুমি?
অতি বৃষ্টিতে যদি নেমে আসে খরা
প্রচুর রোদে যদি নেমে আসে শীত
তবুও কি আমার হবে না তুমি?
ভোরের পূর্ব আকাশে যদি উঠে চাঁদ
সন্ধ্যার পশ্চিমাকাশে যদি উঠে সূর্য
তবুও কি আমার হবে না তুমি?
সরলা তুমি কি কোনদিনও আমার হবে না?
-মাসুম
জন্মসময়: ১৭ ডিসেম্বর ২০২২ইং
No comments