৮ (তুমি কিছুই জানো না)
তুমি কিছুই জানো না
তোমারে দিনে কতবার মনে করতেছি
তোমার অভাবে অনলাইন ঘাটাঘাটি করতেছি
অথচ তুমি কিছুই জানো না।
কল্পনার রাজ্যে তোমার নামে একটা রাজপ্রাসাদ বানাইছি
সেখাকার রাজমিস্ত্রি,মালী, দারোয়ানসহ সবাই জানে
অথচ তুমি কিছুই জানো না।
তোমারে নিয়া কতশত কবিতা লিখতেছি
বানানে ভুল হয়তাছে, শব্দ মাথা থেইকা হারাইয়া যায়তেছে
অথচ তুমি কিছুই জানো না।
রাতের বেলা আকাশে চাঁদের বদলে তোমার মুখ দেখতেছি
দেইখা নিজে নিজেই পাগলের মত হাসতেছি
অথচ তুমি কিছুই জানো না।
আসলেই তুমি কিছু জানো না।
-মাসুম
জন্মসময়: ২০ আগষ্ট ২০২২ইং, শনিবার
রাত ১০:৫০মিনিট
লোড শেডিং রাতে বাইরে একা বইসা মশার কামড় খাইতে খাইতে এগুলা মাথায় আসতাছে। তাই লিখলাম।
No comments